গণভোট অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

পোস্ট এর সময় : ৮:০৯ অপরাহ্ণ , ভিজিটর : ২৩

নিজস্ব প্রতিবেদক:-জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

আজ মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এটির অনুমোদন দেয়া হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত বৃহস্পতিবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন যে গণভোট অনুষ্ঠানে সপ্তাহখানেকের মধ্যেই আইন করা হবে।

এরপর গত ২০ নভেম্বর (বৃহস্পতিবার) গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। আজ গণভোট অধ্যাদেশের খসড়া নীতিমালার অনুমোদন দেয়া হলো। শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *