আলোচিত সাবেক এমপি বদি গ্রেফতার

পোস্ট এর সময় : ১০:৩৪ অপরাহ্ণ , ভিজিটর : ১৩

নিজস্ব প্রতিবেদক:-কক্সবাজারের ইয়াবা কারবারে সাবেক বিতর্কিত সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে চট্টগ্রামে অভিযান চালিয়ে পাচলাইশ এলাকা থেকে তাকে হেফাজতে নেয় র‍্যাব।

কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *