১৯২০ সাল। প্রথম বিশ্বযুদ্ধ শেষে বাঙালি পল্টন ভেঙে দেওয়ার পর কবি কাজী নজরুল ইসলাম কলকাতায় ফিরে আসেন এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পরিষদে অবস্থান করেন। এখানে পরিচয় হয় কুমিল্লা জেলার মুরাগনগর উপজেলার দৌলতপুর গ্রামের পুস্তক ব্যবসায়ী আলী আকবর খানের সঙ্গে। আলী আকবর খান নজরুলকে তাঁর গ্রামের বাড়িতে বেড়ানোর জন্য প্রস্তাব দিলে নজরুল রাজি হয়ে যান। কবি […]
তারা শ্রমিক শ্রমিক তারা; যাদের রক্তে বিশুদ্ধতা আছে, আমাদের অর্থনীতির চাকা যাদের কঠিন মুষ্ঠিবদ্ধ হাতের শক্তিতে ঘোরে, তারা শ্রমিক। শ্রমিক তারা; যারা হাড়ভাঙা পরিশ্রমে কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম ঝরায়, কেউ কেউ ইটভাটায়, কেউ কেউ প্রখর রোদে পোড়ে, কেউ কেউ তুমুল বৃষ্টিতে ভেজে ক্ষেতের সোনালি ফসল ফলায়, তারা শ্রমিক। যাদের গায়ে অক্লান্ত পরিশ্রমের ফলে ঘামের […]
মো. জাহাঙ্গীর আলম আমি সাধারণত রাতে গোসল করি না। শীতকালে তো প্রশ্নই ওঠে না। আজ করছি, অনেক ধকল সয়েছি সারাদিন। এতদিন মাথার ওপর চেপে বসা বোঝাটা নামল অবশেষে। বলা যায় আজকের দিনটার জন্যই বেঁচে ছিলাম গত দুই বছর। তবে কাজটা ঠিক না বেঠিক ছিল, বুঝতে পারছি না। যেহেতু আমি এ কাজের পেশাদার কেউ নই। পাক্কা […]
অনাহূত আগন্তুক তোমার হাতের মুঠোয় আমার সতেজ রক্তস্নাত হৃৎপিণ্ড দিয়ে বলেছিলাম— বুকের কোণে একখণ্ড জমি দিও। তুমি হেসে বলেছিলে— হাজার বছরের পতিত জমিতে একটিবার পড়েনি লাঙলের আঁচড়, অভিমানী মেঘ থেকে ঝরেনি একবিন্দু জল, শুষ্ক, রুক্ষ্ম আর খরাময় মাটির বুকে লাগেনি কোন আগন্তুকের মায়াবী স্পর্শ। তুমি নিতে পারো— যদি বৃষ্টিহীন খরার বুকে ফলাতে পারো সবুজের অভয়ারণ্য! […]
সময়টা ছিল ১৯৭৩ সাল। আলজিয়ার্সে জোট নিরপেক্ষ সম্মেলনে গিয়েছিলেন সদ্য স্বাধীন বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। তাঁকে দেখে এগিয়ে আসেন ফিদেল কাস্ত্রো, কিউবার বিপ্লবী নেতা। হাত বাড়িয়ে দিলেন বঙ্গবন্ধু, সে হাত উপেক্ষা করে তাঁকে জড়িয়ে ধরলেন ফিদেল। পৃথিবীর দুই প্রান্তের দুই নেতা, সংগ্রাম ও ত্যাগ যাদের এক অভিন্ন সূত্রে আবদ্ধ করেছে। তাঁদের মুখচ্ছবিতে প্রস্ফুটিত যার […]
বিশেষ প্রতিবেদন
১৭ জন ভুয়া নার্সিং শিক্ষার্থীকে অবৈধ উপায়ে ভর্তি
পোস্ট এর সময় : ৩:৩১ পূর্বাহ্ণ , ভিজিটর : ১১রোগীদের চিকিৎসাসেবায় অন্তঃপ্রাণ ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কল্যাণে সারাবিশ্বে নার্সিং একটি মহৎ পেশা হিসেবে গণ্য হয়ে থাকে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ছোট পরিসরে নার্সিং পরিদফতর হিসেবে এর যাত্রা শুরু। এ পেশার আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সালে নার্সিং পরিদফতরকে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরে রূপান্তর করা হয়। মহাপরিচালকসহ প্রয়োজনীয় জনবলের অনুমোদন দেয়া হয়। […]
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের রুবেল মিয়ার (১৯) সঙ্গে ভাই-বোনের সম্পর্ক গড়ার মাধ্যমে তাকে অপহরণ করা হয়। অপহৃত রুবেল ওই গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে। বুধবার ভোর ৩টার দিকে গাজীপুর জেলার চৌরাস্তা এলাকা থেকে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার করে নেত্রকোণা ডিবি পুলিশ। সেইসঙ্গে অপহৃতকেও উদ্ধার করে। তবে শাকিলসহ ওই চক্রের দুই নারী সদস্য […]
চুয়াডাঙা, দেশজুড়ে
পুলিশ কনস্টেবল অসীম শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার ৪ দিন পর গ্রেফতার
পোস্ট এর সময় : ১০:০৬ অপরাহ্ণ , ভিজিটর : ১৫শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার মামলার আসামি পুলিশ কনস্টেবল অসীম ভট্টচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার ৪ দিন পর বুধবার বিকেল ৩টার দিকে এই জামাতাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার অসীম ভট্টচার্য চুয়াডাঙ্গায় সিআইডিতে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি খুলনা জেলার দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা গ্রামের মৃত দুলাল ভট্টাচার্যের ছেলে। পুলিশ কনস্টেবল অসীম ভট্টাচার্যকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন আলমডাঙ্গা […]
ঝিনাইদহ, দেশজুড়ে
রিকশা চালক ইয়াবা সেবনে বাধা দিয়ে লাশ হলেন
পোস্ট এর সময় : ৯:৩৭ অপরাহ্ণ , ভিজিটর : ১৫ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়ার নদীপাড়ায় একটি বাড়িতে ইয়াবা সেবনে বাধা দেয়ার পর নিজ ঘরে মিলল মুরাদ নামের এক রিকশা চালকের লাশ। নিহত মুরাদের বাবা ইদ্রীস মাতব্বর জানায়, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী আড়পাড়ার মাদকাসক্ত মামুন হোসেন কয়েকজন যুবক তহমিনা নামের এক নারীর ভাড়া বাড়িতে ইয়াবা সেবন করছিলেন। একই বাড়িতে ভাড়া থাকতেন নিহত মুরাদ হোসেন। রাতে মুরাদ তাদের মাদক […]
দেশজুড়ে, সিলেট
মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে ধর্ষণ মামলার আসামিকে পিটিয়ে হত্যা
পোস্ট এর সময় : ৮:৪৪ অপরাহ্ণ , ভিজিটর : ২৭সিলেট নগরের বনকলাপাড়া এলাকায় দুদু খান নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নগরের বন কলাপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে এলাকায় ডাকাত পড়েছে বলে বন কলাপাড়া এলাকার শাহ রুমি মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। এ ঘোষণা শুনে এলাকাবাসী জড়ো হয়ে বন কলাপাগড়ার গোলাপ […]










