প্রথমবারের মতো সেনা সদরে প্রধান উপদেষ্টা

পোস্ট এর সময় : ৯:৩৭ অপরাহ্ণ , ভিজিটর : ৩১

নিজস্ব প্রতিবেদক:-অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সেনা সদরে গিয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। প্রধান উপদেষ্টা সেনা সদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান। এ সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয় বলে জানিয়েছে আইএসপিআর। পরিদর্শনকালে প্রধান […]

পেঁয়াজ রফতানি নিয়ে ‍সুখবর দিলো ভারত

পোস্ট এর সময় : ১১:১১ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৪

নিজস্ব প্রতিবেদক:-পেঁয়াজ উৎপাদন অঞ্চল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পেঁয়াজ রফতানির ওপরে থাকা কঠোর শর্ত শিথিল করেছে ভারত সরকার। এখন থেকে প্রতি টন পেঁয়াজ রফতানির ক্ষেত্রে সর্বনিম্ন ৫৫০ ডলার মূল্যের যে শর্ত ছিল তা প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে পেঁয়াজ রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে দেশটি। শনিবার (১৪ সেপ্টেম্বর) থেকে পেঁয়াজ রফতানির […]

সমাবেশের তারিখ পরিবর্তন করল বিএনপি

পোস্ট এর সময় : ১১:০৮ অপরাহ্ণ , ভিজিটর : ১৮

নিজস্ব প্রতিবেদক:-বিরূপ আবহাওয়ার কারণের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশের তারিখ পুনঃনির্ধারণ করেছে বিএনপি। রোববার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা ছিল। বিরূপ আবহাওয়ার কারণের রোববারের পরিবর্তে আগামী মঙ্গলবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার রাতে […]

আওয়ামীলীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না : ড. বদিউল আলম

পোস্ট এর সময় : ১০:৫৮ অপরাহ্ণ , ভিজিটর : ৪৮

নিজস্ব প্রতিবেদক:-সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। এছাড়া নির্বাচনি অপরাধের সাথে জড়িতদের বিচার হওয়া উচিত। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তাদের অনেকেই পালিয়ে গেছে। নেতৃত্ব দেয়ার মতো কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে সে নির্বাচন অগ্রহণযোগ্য […]

লাকসামের পশ্চিমগাঁওয়ে ইসলামী ছাত্রশিবিরের কর্মীসভা অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ১০:৪৯ অপরাহ্ণ , ভিজিটর : ৩২

শহীদুল ইসলাম শাহীন:-বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ড শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি আরমান হোসেন আসিফের সভাপতিত্বে পশ্চিমগাঁও আল-হেদায়া ইসলামীয়া মহিলা মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী, […]

কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন উজ্জ্বল হোসাইন

পোস্ট এর সময় : ১০:২৮ অপরাহ্ণ , ভিজিটর : ২৫

প্রেস বিজ্ঞপ্তি: কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন উজ্জ্বল হোসাইন। তিনি ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া থেকে এই ডিগ্রি অর্জন করেছেন। তিনি উক্ত ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে দুই বছর মেয়াদী এ ডিগ্রি অর্জন করেন। এতে তিনি ৬৬ ক্রেডিটে ২৩টি বিষয়ে অধ্যয়ন করে মেধা তালিকার জিপি ৩.২৭ পেয়ে উত্তীর্ণ হন। এই ডিগ্রি অর্জনে তিনি ২০২২ […]

ছাত্র আন্দোলনে নিহত ৮৭৫, আহত ৩০ হাজার

পোস্ট এর সময় : ১০:১৬ অপরাহ্ণ , ভিজিটর : ১৩৪

নিজস্ব প্রতিবেদক:-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য তুলে ধরে এইচআরএসএস। ১২টি জাতীয় দৈনিক, এইচআরএসএসের তথ্য অনুসন্ধানী ইউনিট ও সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন […]

তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ

পোস্ট এর সময় : ১০:০৩ অপরাহ্ণ , ভিজিটর : ৩৬

নিজস্ব প্রতিবেদক:-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব মামলা হচ্ছে, সেগুলোর প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা পাওয়া না গেলে মামলা থেকে তার নাম প্রত্যাহারের ব্যবস্থা করতে বলেছে পুলিশ সদর দফতর। একইসাথে সঠিক তথ্যপ্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশ সদর দফতরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসানের স্বাক্ষরিত এক […]

মন খুলে আমাদের সমালোচনা করেন: ড. ইউনূস

পোস্ট এর সময় : ১০:৩৪ অপরাহ্ণ , ভিজিটর : ৪২

নিজস্ব প্রতিবেদক:-সংবাদমাধ্যমের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনার মন খুলে আমাদের সমালোচনা করেন। সংবাদমাধ্যম ও মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি। তিনি বলেন, আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। প্রধান উপদেষ্টা […]

সাংবিধানিক সংস্কারে ৬ কমিশন, যারা পেলেন দায়িত্ব

পোস্ট এর সময় : ১০:১৬ অপরাহ্ণ , ভিজিটর : ১৯

অনলাইন ডেস্ক:-দেশে সাংবিধানিক সংস্কার করবে অন্তর্বর্তী সরকার। সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত এবং জুলাই গণঅভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করা এ সংস্কারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি। তিনি বলেন, এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করার […]