লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ৩:৫১ অপরাহ্ণ , ভিজিটর : ২১

দেবব্রত পাল বাপ্পী
‘‘ কুরআন-সুন্নাহ্ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্যে ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের স্থানীয় একটি রেস্তোরায় ইসলামী ফ্রন্ট বাংলাদেশ লাকসাম শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ফ্রন্ট বাংলাদেশ লাকসাম শাখার সভাপতি হাফেজ মাও. আবুল কাসেম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ ও কুমিল্লা জেলা শাখা ইসলামী ফ্রন্ট বাংলাদেশ সভাপতি আলহাজ¦ মীর মোহাম্মদ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন আজমী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ সদস্য ইফসুফ হাসান মাহমুদি, কুমিল্লা জেলা শাখার সচিব এম হেলাল উদ্দিন, সৈয়দ গোলাম হায়দার হাসিব প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাঙ্গালী জাতি স্বাধীনতা যুদ্ধে জীবন দান করেছেন। স্বাধীনতা যুদ্ধে যারা ঝাপিয়ে পড়েছিল তাদের চিন্তা ছিল এদেশকে হানাদার বাহিনী মুক্ত করে দেশকে স্বাধীন করতে হবে তাই এদেশের সকল পেশার মানুষজন যুদ্ধে অংশ গ্রহণ করে। সকল শহীদের রক্তের বিনিময়ে আমরা লাল সবুজের পাতাকা পেয়েছি এবং বিশ্বে বাংলাদেশ নামে রাষ্ট্র পরিচয় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *