ক্রিকেটারদের ভারতে নয়, থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাঠাবে বিসিবি

পোস্ট এর সময় : ৯:১৮ পূর্বাহ্ণ , ভিজিটর : ৭

রাজনৈতিক কারণে এক বছরের বেশি সময় ধরে ভিসা বন্ধ ভারতের। বেছে বেছে অল্পসংখ্যক চিকিৎসা ভিসা দিচ্ছে দেশটি।

ক্রীড়া প্রতিবেদক : রাজনৈতিক পট পরিবর্তনের ফলে পরিবর্তন এসেছে দেশের অনেক কিছুতেই। যার প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। বিশেষ করে ভারতের সাথে সম্পর্কটা আর আগের মতো নেই তাদের।

কিছুদিন আগে সবকিছু ঠিক থাকলেও হঠাৎ বাংলাদেশ সফরে আসতে অস্বীকৃতি জানায় ভারত। স্থগিত করে পূর্ব নির্ধারিত সিরিজটি। এরপর তারা অংশ নিতে আসেনি এসিসির এজিএমেও।

ভারতের সাথে সম্পর্কটা ধীরে ধীরে শীতল হচ্ছে আরো। এবার ভারতবিরোধী একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। ক্রিকেটারদের চিকিৎসার জন্য আর ভারতে পাঠাবে না ক্রিকেট বোর্ড।

রাজনৈতিক কারণে এক বছরের বেশি সময় ধরে ভিসা বন্ধ ভারতের। বেছে বেছে অল্পসংখ্যক চিকিৎসা ভিসা দিচ্ছে দেশটি। ফলে ক্রিকেটারদের চিকিৎসার জন্য ভারতে পাঠাতে হিমশিম খেতে হচ্ছে বিসিবিকে।

এমন অবস্থায় ভারত নির্ভরতা কমানোর চিন্তাভাবনা করছে বিসিবি। বিকল্পও ভেবে রেখেছে তারা। বিসিবি চাইছে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সাথে চিকিৎসা চুক্তি সই করতে।

যেন ক্রিকেটাররা সল্প সময়ের ভেতর ভিসা নিয়ে এই দুই দেশে চিকিৎসার জন্য দ্রুত যেতে পারেন ও বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর ক্ষেত্রে যাবতীয় সহযোগীতা পেতে পারেন।

বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের ভাষ্যমতে, ‘লম্বা সময় ধরে তো ভারতের ভিসা নিয়ে জটিলতা হচ্ছে, তাই আমরা চাইছি মালেশিয়া ও থাইল্যান্ডের সাথে মেডিক্যাল চুক্তি করতে। যেন ক্রিকেটারদের দ্রত সময়ের ভেতর সেখানে আমরা পাঠাতে পারি। ভারত নির্ভরতা কমাতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি, দিন কয়েকের ভেতর বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।’

শুধু তাই নয়, বিসিবির চিকিৎসক ও ফিজিওদের জন্যও মালয়েশিয়া ও থাইল্যান্ডে গিয়ে ওয়ার্কশপের ব্যাবস্থা করার চিন্তা ভাবনা রয়েছে বিসিবি’র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *