সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি থেকে অনেক কিছু শেখার আছে : স্পিকার

পোস্ট এর সময় : ৭:৫২ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৬

সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরির প্রশংসা করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি থেকে অনেক কিছু শেখার আছে। ডিজিটাল লাইব্রেরি হিসেবে সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি অনুকরণযোগ্য। এ সময় দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিকে ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করা হবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শনকালে এসব কথা বলেন শিরীন শারমিন চৌধুরী। পরিদর্শনকালে তিনি লাইব্রেরির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরির প্রধান নির্বাহী মিস ইলাইন লাইব্রেরিটি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এর আগে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল লাইব্রেরিতে পৌঁছালে অভ্যর্থনা জানান ইলাইন। এ সময় ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে বিস্তারিত পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সিয়ং হক।

স্পিকার বলেন, ‘ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করতে ইতোমধ্যে বাংলাদেশের সংসদ লাইব্রেরির স্থাপত্যশৈলী কার্যক্রম শেষ হয়েছে এবং নতুনভাবে লাইব্রেরিকে সজ্জিত করা হয়েছে-যা সংসদ সদস্যদের লাইব্রেরি ব্যবহারে আকৃষ্ট করবে।’

সাংসদ এ এফ এম রুহুল হক, মো. ইসরাফিল আলম, মীর মোশতাক আহমেদ রবি, আশেক উল্লাহ রফিক, আয়েশা ফেরদাউস, ওয়াসিকা আয়েশা খান, অ্যারোমা দত্ত, নাহিদ ইজহার খানসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা স্পিকারের সঙ্গে লাইব্রেরি পরিদর্শন এবং মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *